শুভাবরি ওয়েব ডেস্ক, ১৩ মে, কলকাতা :
জেলা জুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের বিশেষ অভিযানে পুর্ব বর্ধমান জেলা পুলিশ ৫ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ০৬ রাউন্ড গুলি, যা সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড ব্যবহৃত হতে পারতো।
এই বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মোট ৭ জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নতুন সরকার শপথ গ্রহণ করার পর এই ধরনের অভিযানে সাধারন মানুষের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে।
