ওয়েব ডেস্ক; ২৪ জুলাই : সরকার নানান অভিযোগের ভিত্তিতে আইটি আইন মোতাবেক ৫০টি ওটিটি প্ল্যাটফর্মকে অচল করে দিয়েছে। দেশে অশ্লীল বিষয় প্রদর্শন এবং আইটি আইনের ৬৭ এবং ৬৭এ ধারা ভঙ্গ করায় ভারতীয় ন্যায়সংহিতা – বিএনএসএ ২৯৪ এবং ৪ নম্বর ধারা মোতাবেক এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিগত ২ বছরে নানান অভিযোগের ভিত্তিতে ৫০টি ওটিটি প্ল্যাটফর্মকে অচল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান লোকসভায় রাজাবাবু পরাগ প্রকাশ ওয়াজে-র এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *