ওয়েব ডেস্ক; ১০ আগস্ট: বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট এর কাছে রাজ্য STF এর হাতে ৫০ লক্ষ টাকার মূল্যের নিষিদ্ধ মাদক মিশ্রিত ওষুধ সহ তিনজন পাচারকারী ধরা পরল।
এয়ারপোর্ট থানার অন্তর্গত যশোর রোডে বৃহস্পতিবার সকালে একটি ট্রাককে তল্লাশি করার সময় সেখান থেকে ৯ হাজার বোতল নিষিদ্ধ মাদক মিশ্রিত ওষুধ পাওয়া যায়। যার বাজার মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা।
এ বিষয়ে জড়িত তিনজনকে আটক করা হয়। ধৃতদের নাম: শাহজাহান মন্ডল, রাফিকুল মন্ডল, পূর্ণ হালদার যারা প্রত্যেকেই উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা। মনে করা হচ্ছে এই নিষিদ্ধ ওষুধ উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে বিভিন্ন পথে পাচার করার পরিকল্পনা নেওয়া হয়েছিল।
এই তিনজনের বিরুদ্ধে এনডিপিএস আইনে বিধাননগর কমিশনারেটের এয়ারপোর্ট থানায় মামলা রুজু করা হয়েছে।