ডিজিটাল; ২৭ এপ্রিল: ২০২১-এর তথ্য প্রযুক্তি আইনের আওতায় জরুরি ক্ষমতা প্রয়োগ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক চলতি বছরের ২২শে এপ্রিল দুটি পৃথক আদেশের মাধ্যমে ১৬টি ইউটিউব ভিত্তিক নিউজ চ্যানেল এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ জারি করেছে।
ব্লক করা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে ৬টি পাকিস্তান ভিত্তিক এবং ১০টি ভারত ভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল, যাদের ক্রমবর্ধমান দর্শক সংখ্যা ৬৮ কোটিরও বেশি। দেখা গেছে যে, এই চ্যানেলগুলিকে জাতীয় নিরাপত্তা, ভারতের বৈদেশিক সম্পর্ক, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়াতে ব্যবহার করা হয়েছে।
