ডিজিটাল; ২৬ এপ্রিল: বাঘ জঙ্গল এর অন্যতম হিংস্র প্রাণী। বাঘ তার হিংস্রতা কখনোই হারায় না। সমাজের প্রতি ক্ষেত্রে হয়ে চলা বিভিন্ন অসামাজিক , অনৈতিক কার্যকলাপের বিরোধিতা এখন খুব কম মানুষই করছেন। মানুষের ভেতরে প্রতিবাদী ভাবমূর্তি জাগিয়ে তোলার উদ্দেশ্যে পরিচালক সৌরিশ দে ‘ বাঘ ‘ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র তৈরি করেন। যা প্রদর্শিত হয়েছে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। এক সাংবাদিক সম্মেলনে পরিচালক জানান, আমি এই ছবির মাধ্যমে বাঘকে মানুষের ভেতরের সত্তা হিসেবে দেখাতে চেয়েছি। মানুষের ভেতরে থাকা সুপ্ত হয়ে যাওয়া সত্তা। বর্তমানে প্রতিবাদ করার ভাবমূর্তিকে মেরে ফেলা হচ্ছে। সেই অন্যায়ের প্রতিবাদ করার ভাবমূর্তি জাগিয়ে তোলার প্রচেষ্টা করেছি এই ছবির মাধ্যমে।
৮০ মিনিটের এই বাংলা ভাষায় প্রদর্শিত হওয়া চলচ্চিত্রে কিভাবে একজন মানুষ নিজের ভেতরে থাকা প্রতিবাদী ভাবমূর্তি কে জাগ্রত করছে এবং সেই প্রতিবাদ হয়ে উঠছে হিংস্র বাঘের আচরণের নেয় সেই বিষয়টিকে প্রধানত তুলে ধরা হয়েছে।
এই ছবিতে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, অভ্র শংকর রায়, ফইজ আলম খান, অমিত দে। ছবির প্রযোজনা করেন স্নিগ্ধা বিশ্বাস।
