শুভাবরি ওয়েবডেস্ক, 5মার্চ, কলকাতা: বাংলা সিনেমার গৌরবময় ১০০ বছর এবং কর্মকুশলতা ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচারস ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২৯ মার্চ, রবিবার, নজরুল মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে “বাংলা চলচ্চিত্রের গৌরব সন্ধ্যা” অনুষ্ঠান।

আজ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান উদযাপন কমিটির চেয়ারম্যান চিত্রপরিচালক সন্দীপ রায়। ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টরর্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বীরেশ চট্টোপাধ্যায় এবং রাজা মিত্র আপ্লুত হয়ে বললেন, এই অনুষ্ঠান পালন করার কথা। লম্বা অনুষ্ঠানসূচী থাকছে ২৯ মার্চ নজরুল মঞ্চে। থাকছে চিত্র নির্মাতাদের, বাংলা চলচ্চিত্রের মাইলস্টোন অভিনেতাদের, সংগীতশিল্পী, সংগীত পরিচালকদের, সম্পাদক, কণ্ঠশিল্পীদের সংবর্ধনা অনুষ্ঠান।


আজ কলকাতা প্রেসক্লাবে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবীন অভিনেত্রী মাধুরী মুখার্জী, অরোরা ফিল্মসের কর্ণধার অঞ্জন বসু, চলচ্চিত্র সমালোচক সঞ্জয় মুখোপাধ্যায়, চিত্রপরিচালক রাজা সেন, সংগঠনের সাধারণ সম্পাদক বিমল দে সহ বাংলা চলচ্চিত্রের অনেক নক্ষত্র। উপস্থিত ছিলেন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির আঞ্চলিক প্রধান আর কল, ছিলেন প্রযোজক রাজিব গোমচা। বাংলা চলচ্চিত্রের ১০০ বছর এবং ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে অন্যান্য সহযোগীদের সাথে তারাও আর্থিক সাহায্য হাত বাড়িয়ে দিয়েছেন।
এই অনুষ্ঠানের অন্যতম মিডিয়া পার্টনার হিসেবে “শুভাবরি পত্রিকা” থাকতে পেরে গর্ববোধ করছে। তবে অনুষ্ঠানে উপস্থাপিত ফ্লেক্স এ পুরনো দিনের অভিনেতা অভিনেত্রী এবং পরিচালকদের ছবি থাকলে গৌরব নিশ্চয়ই আরো বাড়তো ।