
শুভাবরি ওয়েবডেক্স ২ মার্চ ,কলকাতা: উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্য, সিকিম, আন্দামান নিকোবর দ্বীপ, পশ্চিমবঙ্গকে নিয়ে শুরু হতে চলেছে জাতীয় মেগা শিল্প মেলা। উদ্যোগী এমএসএমই ডেভলপমেন্ট ইনস্টিটিউট, কলকাতা। আগামী ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত কলকাতার মেঘালয় হাউসে এই মেলার আয়োজন করা হয়েছে । এই মেলায় প্রত্যন্ত গ্রাম থেকে সংগ্রহ করা বিভিন্ন শিল্পীর কাজ প্রদর্শিত হবে, চলবে আলোচনা সভা। বিষয়: স্বাস্থ্য, ট্যুরিজম আয়ুর্বেদিক এবং মেডিসিনাল প্লান্ট, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম।
সব মিলিয়ে প্রায় দেড়শটি স্টল থাকবে এই মেলায়। আজ সংবাদিক সম্মেলনে একথা জানালেন এমএসএমই ডিআই কলকাতার ডিরেক্টর ইনচার্জ শ্রী কে ডি ভট্টাচার্য । তিনি বলেন, “অর্থনীতি এবং শিল্পে বিভিন্ন প্রতিভাকে তুলে ধরার জন্য আমাদের এই উদ্যোগ, যা হয়ত ভারতবর্ষে এই প্রথম। স্বাস্থ্য ট্যুরিজম আয়ুর্বেদিক মেডিসিন প্ল্যান্ট এর বিভিন্ন স্টল থাকবে যার মাধ্যমে জীবিকার এক নতুন খুলে যেতে পারে” । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য তাপস রায়। তাদের এই উদ্যোগ জীবিকা এবং অর্থনীতির নতুন দিক খুলে দেবে এই আশা করেন উদ্যোক্তারা।
