করোনা তীব্র গতিতে তার মারণাস্ত্র নিয়ে এগোচ্ছে। হাসপাতালের বেড সমস্যা, অক্সিজেন সরবরাহ নিয়ে উঠেছে বিভিন্ন অভিযোগ । ব্যাংক কর্মচারীরা রোজ শয়ে শয়ে মানুষের সম্মুখীন হতে হচ্ছে। আক্রান্ত হচ্ছেন, অনেক মারা যাচ্ছে। অগত্যা ব্যাংক কর্তৃপক্ষ অফিসার্স এসোসিয়েশন কে সঙ্গে নিয়ে সত্যিই এক মহৎ কাজ শুরু করলো।
স্টাফ ট্রেনিং কলেজ ,কলকাতায় ২০ টি শয্যা বিশিষ্ট একটি ‘সেফ হোম’ ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে উদ্বোধন করা হলো।
আনুষ্ঠানিক উদ্বোধনে ব্যাংক অফ ইন্ডিয়া NBG র মহাপ্রবন্ধক প্রফুল্ল গিরি মহাশয় , উপমহাপ্রবন্ধক সঞ্জীব সরকার এবং অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কোনফেডারেশনের রাজ্য সম্পাদক এবং ব্যাংক অফ ইন্ডিয়ার সর্বভারতীয় সভাপতি সঞ্জয় দাস উপস্থিত ছিলেন।কর্মী সংগঠনের নেতৃত্বরাও ছিলেন।
এখন বেশিরভাগই কর্মীরাই দুই কামরার ফ্ল্যাটে বসবাস করছেন ।কোনও সদস্যের করোনা আক্রান্ত হলে তাকে আলাদা আলাদা ঘরে রাখা খুব কঠিন হয়ে পড়ে। এটিকে মনে রেখে, তাঁরা তাদের নিজস্ব জায়গা 1 no Iron side Road এ স্টাফ প্রশিক্ষণ কলেজে 20 সজ্জা বিশিষ্ট সেফ হোম তৈরি করলেন কর্মীদের মনোবল জোগানোর জন্য। এখানে অক্সিজেন সিলিন্ডার (সাধারণ এবং পোর্টেবল,) অক্সিমিটার, ভেপারাইজার , দুটি অক্সিজেন কনসেন্টেটর ও, প্রাথমিক ওষুধ । একজন ডাক্তারের পরামর্শ নেওয়া হয়েছে এবং তিনি প্রয়োজনে ভিজিট দেওয়ার আশ্বাস দিয়েছেন। দু’জন নার্স সব সময় থাকবে।
সঞ্জয় বাবু বলেন, ‘ আপাতত এই ব্যবস্থা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মচারীদের জন্য করা হলো। পরবর্তীকালে সজ্জা বাড়ানোর চেষ্টা চলছে। সে ক্ষেত্রে অন্যান্য ব্যাংকের কর্মচারীদের জন্য আমরা এই ব্যবস্থা চালু করতে পারব বলে আশা রাখছি। এবং তারপর সাধারণ মানুষদের জন্যও আমরা পরিকল্পনা করছি। এক্ষেত্রে যদি দেখা যায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কোন কর্মচারীর এই শয্যা লাগছে না সে ক্ষেত্রে অন্য ব্যাংকের আক্রান্ত কর্মচারীদের এইখানে রাখার পরিকল্পনা করা যেতে পারে।’
এই কোভিডের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এর থেকে ভালো প্রচেষ্টা আর কি হতে পারে। এই উদ্যোগকে কুর্নিশ জানাই আমরা।



