পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় আগামী ২৭ শে মার্চ। এই দফায় মোট ৩০ টি আসনে ভোট গ্রহণ চলবে। মোট ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিগত নির্বাচনের মতন ২০২১ বিধানসভা নির্বাচনের প্রথম দফার আগে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং এডিআর মিলিত ভাবে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাতে সকল প্রার্থীদের স্বঘোষিত সমস্ত তথ্য নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী ,
প্রথম দফায় প্রতিদ্বন্দ্বিতা করা ১৯১ জন প্রার্থীর মধ্যে ৪৮ (২৫%)জনের বিরুদ্ধে স্বঘোষিত ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে ৪২ জনের বিরুদ্ধে স্ব-ঘোষিত গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
সম্পত্তির দিক থেকে দেখতে গেলে ১৯১ জন প্রার্থীর মধ্যে ১৯ (১০%) জন কোটিপতি
এই দফার নির্বাচনে প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ৪৩.৭৭ লক্ষ টাকা।
শিক্ষাগত যোগ্যতায় ৯৬ জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে, ৯২ জন প্রার্থী ঘোষণা করেছেন তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তার বেশি। তিনজন প্রার্থীর ডিপ্লোমা রয়েছে।
প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে ৫৩ জন প্রার্থীর বয়স ২৫ থেকে ৪০ বছরের মধ্যে, ১০৯ জন প্রার্থীর বয়স ৪১ থেকে ৬০ বছরের মধ্যে, ২৯ জন প্রার্থীর বয়স ৬১ থেকে ৮০ বছরের মধ্যে।
প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৯১ জনের মধ্যে ২১ (১১%) জন মহিলা প্রার্থী রয়েছেন।