রাজ্যে ২০২১ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা শেষ হয়েছে। আগামী ৬এপ্রিল তৃতীয় দফায় নির্বাচন।
তৃতীয় দফায় মোট ২০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১৯২ জন, মহিলা প্রার্থী সংখ্যা ১৩ জন।
এই দফায় মোট ভোটারের সংখ্যা ৭৮ লক্ষ ৫২ হাজার ৪২৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৩৯ লক্ষ ৯৩ হাজার ২৮০ জন এবং মহিলা ভোটার ৩৮ লক্ষ ৫৮ হাজার ৯০২ জন। এই দফাতেই তৃতীয় লিঙ্গের ভোটার হলেন ২৪৩ জন।
কমিশন সূত্রে খবর তৃতীয় দফার নির্বাচনে মোট বুথের সংখ্যা ১০৮৭১ টি। কমিশন আগেই জানিয়েছিল যেহেতু করোনার একটি প্রকট এখনো রাজ্যে বর্তমান রয়েছে তাই নির্বাচনে বুথের সংখ্যা আগে থেকে বেড়েছে। অতএব এই দফায় প্রাথমিক বুথের সংখ্যা ৮৪৮০ এবং অক্সিলারি বুথের সংখ্যা ২৩৯১। নির্বাচন কমিশন সূত্রে খবর।
