জোড়াসাঁকো বিধানসভা অঞ্চলের মনোনয়নপত্র জমা দিয়ে বেশ অনেকটাই আত্মবিশ্বাসী লাগছিল সেখানকার তৃণমূল প্রার্থী বিবেক গুপ্তাকে। মনোনয়নপত্র জমা দিয়ে সরাসরি সাংবাদিক সম্মেলনে বিবেক গুপ্তা সমস্ত বাকি থাকা কাজ সম্পন্ন করার আশ্বাস দিলেন।
তিনি বলেন জোড়াসাঁকো হলো ‘ মিনি ইন্ডিয়া ‘ সেখানে নানা ধর্মের নানা জাতি সহ বহু মানুষ এখানে বসবাস করেন। প্রায় আড়াই লক্ষ ভোটার এই বিধানসভায় রয়েছে।
তিনি আরো বলেন আমরা দিদির সৈনিক বিরোধী কোন কেউ আমার শত্রু নয়। এলাকার যে বিশেষ করে সমস্যাগুলি নিয়ে তিনি বলেন তা হলো পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা। ২০১১ সালে তৃণমূল সরকার গঠন করার পর বিপুল উন্নয়ন হয়েছে।
আগামী দিনে এই উন্নয়নের যাত্রা যে আরও প্রসারিত হবে তা বিবেক গুপ্তার কথায় আরো ভালো করে বুঝা গেল।
দ্বিতীয় দফা নির্বাচনের সময় সাংবাদিকদের উপর কিভাবে আক্রমণ করা হয়েছে তা নিয়েও তিনি বলেন এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।
তোলাবাজি সহ বিভিন্ন বিষয় নিয়ে জোড়াসাঁকো বিধানসভা অনেক বছর ধরেই খবরের শিরোনামও রয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিবেক গুপ্তা বলেন যেকোনো রকম বেআইনি কাজ যদি হয় সে ক্ষেত্রে প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে। আমি রাজ্যসভার সাংসদ ছিলাম সেখানে আমি চেষ্টা করেছিলাম যাতে আমার রাজ্যের মানুষের ভালো হয়, রাজ্যের মানুষের জন্য কিছু করতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনে এখানে সবাই একসাথে খুব ভালোভাবেই বসবাস করছেন।
আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের আরো এগিয়ে যাবে তা নিয়ে আত্মবিশ্বাসী ১৬৫ নম্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী।
