রাজ্যে দ্বিতীয় দফা শেষ হয়েছে। কমিশন সূত্রে খবর এই দ্বিতীয় দফায় পর্যন্ত রাজ্যে মোট ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
বাকি রয়েছে আরও ৬ দফা নির্বাচনে। সে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আরো দুইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আগামী ৮ এপ্রিলের মধ্যে আসতে চলেছে এমনই জানা গেছে সূত্র মারফত।
এই ২০০কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্যে আসার ফলে রাজ্যে আগামী দিনে থাকবে মোট ১০০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পরবর্তী দফা গুলো কোনো ভাবেই হালকা হতে নিতে রাজি নয় কমিশন। কমিশন সূত্রে খবর।
তবে আগামী দিনে এই সংখ্যা আরো বাড়বে কিনা তা স্পষ্টভাবে জানা যায়নি নির্বাচন কমিশনের তরফ থেকে।