আগামী ২২ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফা। ৪ জেলার ৪৩ টি আসনের মোট ৩০৬ জন প্রার্থী এই দফায় প্রতিদ্বন্দিতা করবেন।
বিধানসভা কেন্দ্র গুলি হল:
উত্তর দিনাজপুর:
চোপড়া, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদীঘি, হেমতাবাদ (এস সি), কালিয়াগঞ্জ (এস সি), রায়গঞ্জ, ইটাহার।
নদীয়া:
করিমপুর, তেহট্ট, পলাশীপাড়া, কালিগঞ্জ, নাকাশিপাড়া, চাপড়া, কৃষ্ণনগর উত্তর, নবদ্বীপ, কৃষ্ণনগর দক্ষিণ।
উত্তর ২৪ পরগনা:
বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ,গাইঘাটা, স্বরূপনগর, বাদুড়িয়া, হাবরা, অশোকনগর, আমডাঙ্গা, বিজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, ব্যারাকপুর, খড়দহ, দমদম উত্তর।
পূর্ব বর্ধমান:
ভাতার, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, আউসগ্রাম, গলসি।
স্বঘোষিত হলফনামা অনুসারে :
• ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৮৭ (২৮%)জন নিজেদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার কথা জানিয়েছেন।
• ৭১ জন নিজেদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলার কথা জানিয়েছেন হলফনামায়।
• হলফনামা অনুযায়ী ৩০৬ জন প্রার্থীর মধ্যে ৬৬(২২%) জন্ কোটিপতি।
• ষষ্ঠ দফায় প্রার্থীদের মাথাপিছু গড় সম্পদ ৯৪.৮৩ লক্ষ টাকা।
• এই দফায় ২৭(৯%)জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
• ১১৩(৩৭%) জন প্রার্থী হলফনামায় ঘোষণা করেছেন তাদের উচ্চ আয়ের বা লাইবেলিটিস রয়েছে।
তথ্য: West Bengal Election Watch & ADR.
