ভারতে কোভিড-১৯ টিকাকরণ ৩৫ কোটি অতিক্রম করেছে। দেশে এই টিকাকরণ কর্মসূচির সূচনা হয়েছিল ১৬ জানুয়ারি,২০২১।
ভারতে টিকাকরণ কর্মসূচি গতকাল পর্যন্ত ৩৫ কোটি অতিক্রম করেছে। আজ সকাল ৭ টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে মোট এপর্যন্ত ৩৫ কোটি ১২ লক্ষ ২১ হাজার ৩০৬ জনকে টিকা প্রদান করা হয়েছে। গত ২৪ ঘন্টায়
৬৩,৮৭,৮৪৯ টি টিকার ডোজ দেওয়া হয়েছে।
ভারতে এ পর্যন্ত ১ কোটি ০২ লক্ষ ২৭ হাজার ৯৫৭ জন স্বাস্থ্যকর্মী প্রথম ডোজ এবং ৭৩ লক্ষ ০৮ হাজার ৯৬৮ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে অগ্রভাগে থাকা ১ কোটি ৭৫ লক্ষ ৮১ হাজার ৭৫৫ জন কর্মী প্রথম ডোজ এবং ৯৬ লক্ষ ৫৫ হাজার ১৪৯ জন কর্মী দ্বিতীয় ডোজ পেয়েছেন। একইভাবে, ১৮-৪৪ বছর বয়সী ৯ কোটি ৯৮ লক্ষ ২৮ হাজার ২১৯ জন প্রথম ডোজ এবং ২৭ লক্ষ ২৬ হাজার ৩৩৮ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। অন্যদিকে, ৪৫-৫৯ বছর বয়সী ৯ কোটি ০৫ লক্ষ ৮৯ হাজার ০২২ জন প্রথম ডোজ এবং ১ কোটি ৮৬ লক্ষ ৭৬ হাজার ১০৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন। এছাড়াও, ৬০ বছরের বেশি বয়সী ৬ কোটি ৮৯ লক্ষ ১০ হাজার ২০৮ জন প্রথম ডোজ এবং ২ কোটি ৫৭ লক্ষ ১৭ হাজার ৫৮৩ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
দেশে সার্বজনীনভাবে টিকাদান কর্মসূচি গত ২১, জুন,২০২১ থেকে শুরু হয়েছে।