সোমবার থেকে বাড়তে চলেছে স্পেশাল মেট্রো সংখ্যা। জরুরী পরিষেবা সাথে যুক্ত যাত্রীদের জন্য কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো পরিষেবা দিচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এই জরুরি পরিষেবার সাথে যুক্ত যাত্রীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। তাই মেট্রো কর্তৃপক্ষ মেট্রো সংখ্যা বাড়াতে চলেছে।
আগামী সোমবার ৫ জুলাই থেকে সারাদিনে ৪৫ জোড়া অর্থাৎ মোট ৯০টি ট্রেন চলবে।
সকালের প্রথম ট্রেন কবি সুভাষ এবং দক্ষিনেশ্বর থেকে ছাড়বে সকাল সাড়ে আটটায়। এবং সকালের শেষ ট্রেন ছাড়বে উভয় দিক থেকে সকাল সাড়ে ১১ টায়।
বিকেল বেলায় প্রথম ট্রেন কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে ছাড়বে বিকেল তিনটে ৪৫ মিনিটে, সন্ধ্যেবেলায় উভয় দিক থেকে সাতটার সময় শেষ ট্রেন ছাড়বে।
মেট্রোর তরফ থেকে জানানো হয়েছে দুটি ট্রেনের মধ্যে ব্যস্ত সময়ে ব্যবধান থাকবে ৮ মিনিট করে। এই পরিষেবা চালু থাকবে সোম থেকে শনি পর্যন্ত। রবিবার কোন মেট্রো পরিষেবা থাকবে না।
যে সমস্ত যাত্রী জরুরী পরিষেবা সাথে যুক্ত তারা নিজেদের পরিচয় পত্র দেখিয়ে স্মার্ট কার্ডের মাধ্যমে মেট্রো যাত্রা করতে পারবেন। টোকেন ব্যবস্থা এখন চালু হচ্ছে না। মেট্রো যাত্রার জন্য অবশ্যই মানতে হবে করোনা আচরণবিধি।