ব্যাংক রাষ্ট্রীয়করনের ৫২ তম বর্ষ উদযাপন চলছে। ১৯ জুলাই ১৯৬৯ ব্যাংক রাষ্ট্রীয়করণ হয়েছিল। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সর্বভারতীয় অফিসার্স সংগঠন ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জুলাই মাস ব্যাংক জাতীয়করণ মাস হিসাবে ঘোষণা করা হয়েছে। ব্যাংকের বেসরকারিকরণের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্নভাবে প্রতিবাদ গড়ে তোলেন এই সংগঠন। আজ #Bankprivatizationsuicidal এই হ্যাশট্যাগ দিয়ে টুইট করেন ফেডারেশন অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স এসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি সঞ্জয় দাস। সঞ্জয়বাবু দাবি প্রায় তিন লাখের কাছাকাছি টুইট হয় এই হ্যাশট্যাগ সমর্থনে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসারদের এই প্রয়াস আগামী দিনে ব্যাংক বেসরকারিকরণের বিরুদ্ধে আরও বড় আন্দোলন করে তুলবে তা নিয়ে আশাবাদী সঞ্জয় বাবু।