গতবছরের যেমনভাবে একুশে জুলাই অনুষ্ঠিত হয়েছিল ঠিক একই রকম ভাবেই এই বছর একুশে জুলাই উদযাপন করা হবে। অর্থাৎ এবারের তৃণমূলের শহীদ দিবস উদযাপন করা হবে ভার্চুয়ালি। তৃতীয়বারের জন্য সরকার গঠনের পর এই ২১ শে জুলাই শহীদ দিবসের অনুষ্ঠানে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী এবং সমর্থকদের চোখ রাখতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে।
গত বছর ২১ শে জুলাই উদযাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বাড়িতে দলীয় কার্যালয় থেকে ভাষণ দিয়েছিলেন।
রাজ্যে এখন বিধি-নিষেধ চলছে। আগামী পনেরোই জুলাই পর্যন্ত রাজ্যের বিধি নিষেধ জারি থাকবে। তারপরে কি বিধি নিষেধ এর সময়সীমা বাড়বে কিনা তা এখনও পর্যন্ত স্থির করা হয়নি। যদিও এই বিধি-নিষেধ সময় সীমা না বাড়ানো হয় তবুও করোনার পরিস্থিতির জন্য এই একুশে জুলাই এর অনুষ্ঠান ভার্চুয়াল করা হয়েছে এমনই মনে করছে বিশেষজ্ঞ মহল।
ধর্মতলার সেই একুশে জুলাই চেনা ছবি এবারও আর দেখা যাবে না। প্রসঙ্গত তৃতীয়বারের জন্য বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল যখন বিধানসভা নির্বাচনে জিতে ছিল তখন মহামারীর জন্য সবরকম বিজয় মিছিল স্থগিত রাখা হয়েছিল। সেই মহামারীর কারণেই একুশে জুলাই এর অনুষ্ঠান ভার্চুয়াল।