পেট্রোল-ডিজেলের যেভাবে দাম বাড়ছে তাতে রীতিমতন নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ফলে এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি চলছে বিভিন্ন জিনিসের । এই সমস্ত বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে তিনি লেখেন ৪মে ২০২১ থেকে পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে ৮ বার। জুন মাসে এই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে ৬ বার। এমনকি এক সপ্তাহে ৪ বার বেড়েছে পেট্রোপণ্যের দাম। তিনি আরো লেখেন ২০২০ সালে মে মাসের তুলনায় ভোজ্যতেলের দাম বেড়েছে ৩০.৮ শতাংশ। ১৫.২ শতাংশের বেশি দাম বেড়েছে ডিমের। এছাড়া করোনা মহামারীতে চিকিৎসার সামগ্রীর দাম বেড়েছে ৮.৪৪%। এছাড়া দাম বেড়েছে ফলের। ১২% দাম বেড়েছে ফলের।
এই দাম বৃদ্ধির জন্য সাধারণ মানুষ খুব সমস্যার মধ্যে রয়েছেন , সে কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই চিঠিতে।
পেট্রোপণ্যের উপর কর কমানো এবং সেস কমানোর দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জ্বালানির দাম বৃদ্ধির বিরুদ্ধে তৃণমূল বিধায়করা প্রতিবাদ গড়ে তুলবেন, এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।