সম্পন্ন হলো ৪০ তম রাজ্য হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। এই বছরের চ্যাম্পিয়নশিপে ফাইনালে পুরুষ বিভাগে কলকাতা ৫- ৩ গোলে পরাজিত করল হাওড়া জেলাকে এবং মহিলা বিভাগে হাওড়া জেলা কলকাতাকে ৪-২ গোলে পরাজিত করেছে।
এই বছরের খেলা অনুষ্ঠিত হয় কলকাতায়। গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুদিন ধরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজ্যের ১২টি জেলার পুরুষ ও মহিলা দল মিলিয়ে মোট ২৪ টি দল অংশগ্রহণ করে। চ্যাম্পিয়নশিপের আয়োজক ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশন । এই চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট ৩৮৪ জন অংশগ্রহণ করেছিল।
হ্যান্ড বল খেলাটি সেভাবে জনপ্রিয়তা লাভ না করলেও , খেলার ঐ দুদিন যেভাবে সাধারণ মানুষ খেলা দেখতে এসেছিল তাতে এই খেলার ভবিষ্যত নিয়ে আশাবাদী উদ্যোক্তারা।