ওয়েবডেস্ক, ১২ নভেম্বর , কলকাতা: আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল পাবলিশার্স এবং বুকসেলার্স গিল্ড। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে জানান আগামী ৩১ শে জানুয়ারি এই বইমেলার শুরু হবে সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে। এই নিয়ে আন্তর্জাতিক কলকাতা বইমেলা ৪৫ তম বর্ষে পদার্পণ করবে। মেলা চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
করোনা পরিস্থিতির জন্য এই বছরের বইমেলা অনুষ্ঠিত করা যায়নি তাই পূর্বনির্ধারিত থিম কান্ট্রি বাংলাদেশ ই ২০২১ আন্তর্জাতিক কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি হবে । তাই এই বইমেলায় উদযাপিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবর্ষ, ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষ উদযাপন করা হবে এমনটাই জানালেন সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।
ত্রিদিব বাবু আরো জানান বাংলাদেশ ছাড়াও অন্যান্য বছরের মতো আগামী বইমেলাতে অন্যান্য দেশ এবং ভারতের বিভিন্ন রাজ্যের প্রকাশনা সংস্থা তার সাথে লিটিল ম্যাগাজিন ও অংশগ্রহণ করবে। অষ্টম কলকাতা লিটারেচার ফেষ্টিভেল এই বইমেলাতে অনুষ্ঠিত হবে।
করোনামহামারীর স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশিকা মেনে একাধিক পরিকল্পনার কথা জানান ত্রিদিব বাবু। তিনি বলেন মণ্ডপ গুলি খোলামেলা করার কথা ভাবা হচ্ছে , স্টলের পরিমাপ কমানো হতে পারে, স্যানিটাইজেশন এর সম্পূর্ণ ব্যবস্থা থাকছে বইমেলায় তার সাথে মাস্কের ব্যবহার থাকছে বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জোড়া ভ্যাকসিনের সার্টিফিকেট ছাড়া মেলায় প্রবেশ করা যাবে না তবে এই বিধি-নিষেধ ১৮বছর বেশি বয়সী এর জন্যই প্রযোজ্য। তবে প্রবেশ এবং স্বাস্থ্যবিধি মানার জন্য ইপাশের ব্যবস্থার কথা ভাবছে গিল্ড।
গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের ওয়েবসাইটে এবং সমস্ত সোশ্যাল মিডিয়ায় যাতে পৃথিবীর সমস্ত জায়গা থেকে বইপ্রেমীরা এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা দেখতে পান তার ব্যবস্থা তারা করবেন। ত্রিদিব বাবুর দাবি এই প্রথম ফিজিক্যাল বইমেলায় ভার্চুয়াল ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সম্প্রচারিত হবে।
Breaking
City
Covid19
Current Issue
India
International
Kolkata
Lifestyle
News
People
Public Interest
State
Westbengal
পশ্চিমবঙ্গ
৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার আনুষ্ঠানিক ঘোষণা; ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ
