মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে আজ নবান্নে আদিবাসী কাউন্সিলের এক বৈঠক হয় সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যে আদিবাসীদের উন্নয়নের জন্য আরো ৫০০ টি সাঁওতালি এবং অলচিকি স্কুল খোলা হবে। ২০০ টি রাজবংশী স্কুল এবং দুটি কামতাপুরী স্কুল খোলা হবে রাজ্যে। আদিবাসী উন্নয়নের জন্য গত ১০ বছরে এই দপ্তরের বাজেটে ছয় গুণ বেশি বৃদ্ধি করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী উল্লেখ করেন রাজ্যের যেখানে আদিবাসী পপুলেশন রয়েছে সেখানে বিশেষ করে এই স্কুল খোলা হবে। তিনি জানান রাজ্যে ৫.৮৭% আদিবাসী, ২৩% এসসি, ৩৩% মাইনোরিটির মানুষ রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতন এই সাঁওতালি স্কুল খোলা হলে রাজ্যের শিক্ষার মান আরো উন্নত এবং প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা পৌঁছে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
Administrative
Breaking
City
Current Issue
Education
Lifestyle
News
People
Public Interest
Westbengal
পশ্চিমবঙ্গ
৫০০ টি আদিবাসী স্কুল খোলা হবে রাজ্যে
