পুজোর পর পরিস্থিতি কেমন থাকে এবং করোনার তৃতীয় ঢেউ কতটা আঘাত হানে সেই সম্পূর্ণ বিষয় বিবেচনা করে ভাইফোঁটার পড়ে স্কুল খোলা হতে পারে । আজ নবান্নে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ কথা জানান।
তার কথায় স্কুল খোলা জরুরি , কিন্তু তৃতীয় ঢেউ কতটা ক্ষতিকারক হবে তা এখন বোঝা যাচ্ছে না। পরিস্থিতি কেমন থাকে তার ওপর নির্ভর করে পুজোর পর স্কুল গুলিকে সম্পূর্ণ স্যানিটাইজ করে খোলার একটি পরিকল্পনা রয়েছে।
মুখ্যমন্ত্রী আরো বলেন বর্তমানে রাজ্যের পরিস্থিতি কিছুটা আয়ত্তে রয়েছে, কিন্তু মহারাষ্ট্র, কেরালা বিভিন্ন রাজ্যে সংক্রমণ দিন দিন বাড়ছে তাই পরিস্থিতিকে নজরে রেখেই স্কুল খোলা চিন্তাভাবনা চলছে।
উল্লেখ্য দেশের অনেক রাজ্যে স্কুল খুলেছে কোভিদ বিধি মেনে চলছে ক্লাসে কিন্তু বিভিন্ন জায়গায় সংক্রমণ আবার বাড়ছে। রাজ্যের স্কুল খুললে পরিস্থিতি কী হবে তা নিয়ে চিন্তিত রয়েছে সরকার।
Administrative
Breaking
Covid Vaccine
Covid19
Covid19 Update
Current Issue
Education
feature story
Health
Kolkata
Lifestyle
News
People
Public Interest
Westbengal
পশ্চিমবঙ্গ
ভাই ফোঁটার পর স্কুল করার ইঙ্গিত রাজ্যে
