বুথের সমস্ত গতিবিধি কে নজরে রাখতে নির্বাচন কমিশন দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রেও ওয়েব কাস্টিং এর ব্যবস্থা করেছে। কমিশন সূত্রে খবর দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রে ৫৫৩৫ টি বুথে ওয়েব কাস্টিং হবে।
১এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচন দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার মোট ৩০ টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে।
নির্বাচন কমিশন সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগনার ৭৩২, পূর্ব মেদিনীপুরের ১৬১১, পশ্চিম মেদিনীপুরের ১৮০২ এবং বাঁকুড়ার ১৩৯০ টি বুথে ওয়েবকাস্টিং হবে।
অন্যদিকে নন্দীগ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনার বিধানসভা কেন্দ্রের জন্য ড্রোন মারফত নজরদারি করা হবে। এছাড়া ভিডিও ক্যামেরা ব্যবহার হবে ২৮৬ টি, ৩০৪৯ টি সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে বলে কমিশন সূত্রে খবর। দ্বিতীয় দফায় মোট মাইক্রো অবজারভার থাকবেন ১৯১৫ জন, দ্বিতীয় দফা নির্বাচনে সাধারণ অবজারভার থাকবেন ২৩ জন, এক্সপেন্ডিচার অবজারভার থাকবেন ৯ জন, এবং পুলিশ অবজারভার থাকবেন ৬ জন।
যে কটা বুথে ওয়েব কাস্টিং, ভিডিও ক্যামেরা করা হবে তার সমস্ত রিপোর্ট প্রাথমিক ভাবে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে আসবে এবং তারপর যাবে জাতীয় নির্বাচনে দপ্তরে। কমিশন সূত্রে খবর।