করোনা আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে। পরবর্তী সময়ে লকডাউন আমাদের অনেক কিছু শিখিয়েছে। শিখিয়েছে মানুষের জন্য সঙ্ঘবদ্ধ লড়াই করার চেষ্টা। এভাবেই দুইজন মহিলা, জয়িতা দাস এবং বাসন্তী দত্ত, অবশ্যই তাদের ভিন্ন ভিন্ন পেশা, তারা চিকিৎসা পরিষেবার মতো মহতী কাজে নিজেদের যুক্ত করতে সিদ্ধান্ত নিলেন। তৈরি হলো “স্যান্টেজিস হেলথকেয়ার”। যাদবপুর সুলেখা মোড়ে এই আধুনিক যন্ত্রাংশে সজ্জিত প্যাথলজিক্যাল ল্যাবরেটরিতে থাকবে অত্যন্ত সুলভ মূল্যের পরিষেবা। সুপার স্পেশালিটি ডাক্তারদের সাথে পরামর্শ করার সুযোগ।

আজ উদ্বোধনী দিনে জয়িতাদেবী জানালেন, শুরু থেকেই এই প্রকল্পে তারা যাদবপুর তথা দক্ষিণ কলকাতার প্রবীণ, শিশু এবং মহিলাদের চিকিৎসার জন্য বিশেষ নজর দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, প্যাথলজিক্যাল ল্যাবরেটরির দুই কিলোমিটারের মধ্যে ৭৫ বছর বয়স বা তার বেশি মানুষদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে তাদের বাড়ি থেকে এবং তাদের পরীক্ষার রিপোর্ট ও বাড়ি পৌঁছে দেওয়া হবে।

দীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই প্যাথলজিক্যাল ল্যাবরেটরির উদ্বোধন করেন বিখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মনোতোষ পাঁজা। উদ্বোধনের পরই তিনি হৃদরোগ বিষয়ক একটি সচেতনতামূলক বক্তব্য রাখেন।

উল্লেখ করা যেতে পারে, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পাশাপাশি প্রবীণ নাগরিকদের যাদের আজকের সমাজে ব্রাত্য বলেই অনেকে ধরে নিয়েছেন, তাদের জন্য এই মানবিক কর্মকান্ড অবশ্যই প্রশংসার দাবি রাখে।