২০২১ বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য বদ্ধপরিকর। ইতিমধ্যেই রাজ্যে দফায় দফায় প্রায় ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। সূত্র মারফত জানা গেছে এই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা মোট হতে পারে ৯৫৬ কোম্পানি। কমিশন সূত্রের খবর প্রথম দফার নির্বাচনের ক্ষেত্রে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।
এর আগে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল ৭৪৯ কম্পানি। রাজ্য কমিশনের কাছে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল।
নির্বাচন কমিশন আগেই স্পষ্ট করে দিয়েছিল যে সিভিক পুলিশ, গ্রীন পুলিশ এদের নির্বাচনের কাজে কোন ভাবেই ব্যবহার করা যাবে না। করোনা আবহের বিভিন্ন বিধি-নিষেধ মানতে গিয়ে এবারের বুথের সংখ্যা আগের থেকে অনেক বেশী। ফলে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেশি হবে এটাই স্বাভাবিক। নির্বাচন কমিশন সূত্রে মোট ৯৫৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা জানা গেলেও এই সংখ্যা বাড়ে কিনা তা বোঝা যাবে আগামী দিনে।