ডিজিটাল স্ক্রিনে রাজপথে মোদি

বিজেপির নির্বাচনী মুখ নরেন্দ্র মোদী। ব্রিগেডের সভা থেকে বিভিন্ন জেলায় নরেন্দ্র মোদির ভাষণ শোনার জন্য অনেকেই ভিড় করেন হয়তো সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভাষণ শোনা যায় অনলাইনে ও। তাছাড়াও প্রধানমন্ত্রীর নির্বাচনী ভাষণ শোনানোর জন্য বিজেপির তরফ থেকে এক অভিনব চিন্তাধারা নেওয়া হলো। গাড়িতে ডিজিটাল স্ক্রিন লাগিয়ে শহরের রাজপথে অলিতে গলিতে শোনানো হচ্ছে নমোর ভাষণ।

ভাষণ শোনা এবং দেখার এই অভিনব পদ্ধতি ফলে রাজপথেই ভিড় করছেন সাধারণ মানুষ।

এই ডিজিটালাইজেশনের যুগে বিজেপির অভিনব প্রচারে নির্বাচন প্রক্রিয়া হয়তো আরো জোরদার হবে, হয়তো প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই প্রচার মানুষের মধ্যে কতটা জায়গা করে নিতে পারবে আগামী দিনে। মানুষের মধ্যে ইতিমধ্যেই যেমন বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের উচ্চ গ্রাফ প্রোথিত হয়ে রয়েছে, তেমনি রয়েছে করোনা পরিস্থিতিতে ত্রাতার ভূমিকায় বিশ্বের সামনে নিজেদের তুলে ধরার এক অনন্য প্রয়াস। যেখানে আমাদের দেশ করোনা ভাইরাসের টিকা তৈরি করতে পেরেছে। এমনও শোনা যাচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশ যথেষ্ট পরিমাণে বিনামূল্যে এই টিকা পৌঁছে দিয়েছে মোদি সরকার। তাই করোনা মহামারী থেকে দেশবাসী তথা বিশ্ববাসীকে বাঁচিয়ে রাখার যে প্রয়াস, সেই প্রয়াস কি সবকিছুকে ছাপিয়ে যাবে !! সবই জানা যাবে মে মাসের দ্বিতীয় দিনে।