গত ২৭ শে জানুয়ারী দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার এর বর্ডার চৌকি গেদে, ৫৪ ব্যাটালিয়নের এর জোয়ানরা ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সিভিক অ্যাকশন প্রোগ্রাম আয়োজন করে। ডক্টর টি.ই.আইনস্টান মুখ্য মেডিকেল অফিসার এবং ডাঃ মেনকা ভারতীর উপস্থিতিতে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই মেডিকেল ক্যাম্পে সীমান্ত চৌকি গেদে ও এর আশপাশের গ্রামের প্রায় ১৬৪ জনকে ডাক্তারি পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। ডাঃ ইকবাল সিং এই ক্যাম্পের মাধ্যমে জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও করোনা প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেন।
এছাড়াও সিভিক অ্যাকশনে জনসাধারণকে খেলাধুলার সামগ্রী, শিক্ষামূলক সামগ্রী এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির প্রতি গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং জনপ্রতিনিধিরা সীমান্তরক্ষী বাহিনীর এই কাজের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সময়ে সময়ে এ ধরনের কর্মসূচির আয়োজন করার অনুরোধ জানান। যাতে সীমান্তবাসী এবং সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।
পাবলিক রিলেশন অফিসার, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার জানান যে এই কার্যক্রম আয়োজনের মূল উদ্দেশ্য হল বর্ডার সিকিউরিটি ফোর্সের প্রতি সীমান্ত বাসী জনগণের হৃদয়ে আস্থা, সহযোগিতা এবং পারস্পরিক সমন্বয় গড়ে তোলা যা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য।
