ডিজিটাল ডেস্ক; ১৪ ফেব্রুয়ারি: ১৯৩৭ সালে ব্রডওয়ে হোটেলের পথ চলা শুরু। প্রথম থেকেই কলকাতার ঐতিহ্যকে বহন করে নিয়ে চলেছে কলকাতা চাঁদনী চক মেট্রোর কাছেই অবস্থিত হোটেলটি । এটি কলকাতার প্রাচীনতম বারগুলির মধ্যে একটি যা এখনও ভিনটেজ ‘আর্ট ডেকো’ শৈলীকে ধরে রেখেছে। যা আমাদের ঔপনিবেশিক প্রভাবের কথা মনে করিয়ে দেয় । বার রেস্ট্রুরেন্টের মালিক সন্দীপ সাইগেল বলেন, “কলকাতার বহুসাংস্কৃতিক উপাদানগুলির সাথে একত্রিত এই ইউরোপীয় শৈলীর পুরোনো-বিশ্ব আকর্ষণ যা আমরা সংরক্ষণ করার চেষ্টা করেছি, কলকাতার মানুষ সপ্তাহের শেষে যাতে একটু আনন্দ উপভোগ করতে পারেন তাদের বন্ধু-বান্ধব এবং পরিবার নিয়ে, প্রতি রবিবার সন্ধ্যাবেলা বিভিন্ন মিউজিক ব্যান্ডের শো থাকবে।” তিনি আরো জানান,” বর্তমানে বহু ব্যান্ড খুব ভালোভাবে কাজ করছে কিন্তু তারা অনেকেই সঠিক জায়গায় সুযোগ পাচ্ছে না। আমি তাদের একটা প্লাটফর্ম দেওয়ার চেষ্টা করছি মাত্র।”

হোটেলের ইতিহাসে এই প্রথম লাইভ মিউজিক ব্যান্ড নিজেদের মিউজিক পরিবেশন করতে পারবেন বলে জানান মালিক সন্দীপ বাবু। ব্রডওয়েতে সঙ্গীত এবং খাবারের মাধ্যমে কলকাতার সমৃদ্ধ বিশ্বজগতের কাছে পৌঁছে যাবে বলে আশা । গত ১৩ ফেব্রুয়ারি যেমন ছিল ত্রিদিব অর্থাৎ গৌরব চ্যাটার্জি, বোধিসত্ত্ব ঘোষ এবং মৈনাক নাগ চৌধুরীর সমন্বয়ে মিউজিক শো। যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করেছে। গৌরব চ্যাটার্জি বলেন, “এখানে পারফরম্যান্স করা সবসময়ই আনন্দের। ঐতিহাসিক স্থান হওয়ার পাশাপাশি এই জায়গাটির সাথে আমাদের অনেক আবেগও জড়িত। আমি মনে করি এটি দুর্দান্ত যে ব্রডওয়ে লাইভ মিউজিক প্রচার করছে কারণ আমাদের জন্য লাইভ দর্শকদের সামনে পারফরম্যান্স করা খুবই গুরুত্বপূর্ণ এবং মহামারীর পরে আমাদের এটি করার অনেক সুযোগ ছিল না।”