প্রিয়ম্বদা প্রিয়া
ষষ্ঠ পর্বের পর…….
স্কুলের গেটের সামনে প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে খুঁজে নিচ্ছে মৈত্রীকে। গাড়ির কাঁচের টকটক শব্দে তাকিয়ে দেখে জানলার সামনে মুখ ঝুঁকিয়ে দাঁড়িয়ে প্রীতি। আর স্কলের গেটে চোখ রাকা গেল না। কাঁচ নামাতে প্রীতি বলল…. ‘এখানে কাকে ড্রপ করতে এসেছ?’ গাড়ি থেকে নামতে দেখে প্রীতির পাশে দাঁড়িয়ে মৈত্রী। ওর খোঁজেই তো অরিন্দম এসেছে আজ তাও ওকে সামনে দেখে বুকটা জোরে স্পন্দিত হল। প্রীতির প্রশ্নের জবাব না দিয়ে সোজা মৈত্রীকেই জিগ্যেস করল অরিন্দম… ‘কেমন আছ মৈত্রী?’ মৈত্রী তেমন রোগা পাতলাটি নেই মোটা হয়েছে সামান্য তাতে যেন ওর রূপ আরো খুলেছে। গাল দুটো টকটক করছে। লাল মুখটা গোল টলটল করছে চোখ দুটো এখনো ঐ রকম গভীর। পরনে সবুজ আর অফ হোয়াইট কম্বিনেশনের পিওর সিল্ক। কাঁধে > লেদারের ব্যাগ। মৈত্রীর হালকা উত্তর… ‘ভালো!’ মৈত্রী জিগ্যেস করল না অরিন্দম কেমন আছে। নয় ভদ্রতার খাতিরেই জিগ্যেস করত। অরিন্দম বলল… ‘চল তোমাদের ড্রপ করে দি!’
ক্রমশ …..
