প্রিয়ম্বদা প্রিয়া

সপ্তম পর্বের পর……

… ‘তার আর দারকার হবে না! ও আসবে আমায় নিতে!’ প্রীতি বলল… ‘আমার আজ তাড়া আছে অরিন্দম! তুমি নয় মৈত্রীকে ওর বর আসা পর্যন্ত কোম্পানি দাও! আমি বাড়ি চললাম আজ বাড়িতে দেওর আসার কথা।’ প্রীতি যেন ইচ্ছে করেই চলে গেল। অরিন্দম কি বলবে বুঝে উঠতে পারছিল না। মৈত্রী বিয়ে করেছে ওকে দেখে তো বোঝা যায় না। ভালো করে খেয়াল করে দেখল সিঁথির কাছটা সরু সিঁদুর লাগানো। হাতে মকর মুখের একটা সোনার

নোয়া।…. তোমার বর রোজই তোমায় নিতে আসে? আর যেন কোনো কথা খুঁজে পাচ্ছিল না অরিন্দম। মৈত্রী অন্য দিকে তাকিয়ে ছিল যেন ওর কাছে অরিন্দম থেকেও নেই। ওর প্রশ্নেও ওর দিকে ফিরে তাকাল… ‘ও ব্যাঙ্কে জব করে, রোজ দিন হয় না, মাঝে মাঝে নিতে আসে!’

…‘ভালোবাস বরকে!’ মৈত্রীর তিরের মতন ভুরুর সম্মুখ ভাগে কুঞ্চন জরো হল… ‘বিবাহিত মহিলাকে এই ধরণের প্রশ্ন করার মানে?’

ক্রমশ……