পপি পারমিতা ( ঢাকা , বাংলাদেশ)
দশম পর্বের পর…..
আজও আবার মোবাইল বেজে উঠল। সেই নাম্বার থেকে।
এই যে আপনি আবার, আবার আমাকে কল দিয়েছেন। আচ্ছা আপনি কী চান বলুনতো?
আরে ভাই। আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। আমি কিন্তু আপনাকে নিয়ে প্রেমে হাবুডুবু খাচ্ছি না। আমার স্বামী সন্তান আছে। এবং আমি খুবই হ্যাপি। ভাই সম্বোধন শুনে নিভে গেল রতন। আপরাধী কণ্ঠে প্রশ্ন করল, তাহলে আপনি আমাকে ফোন করেন কেন?
আপনিতো কথা বলার সুযোগই দিচ্ছেন না। আমি
আপনার উপকার করতে চাই।
আপনি কেন আমার উপকার করবেন?
আরে ভাই! চোখের সামনে অমন পাপ হচ্ছে, দেখে সহ্য করতে পারছিনা। মনে হচ্ছিল আপনাকে ব্যাপারটা জানাই।
রতনের বুকটা ধক্ করে উঠল। কোনোরকমে উচ্চারণ করল, বলুন।
আপনার স্ত্রী আপনাকে ধোঁকা দিচ্ছে। তাঁর একজনের সাথে অবৈধ মেলামেশা আছে।
আপনি জানেন কীভাবে?
আমি আপনার প্রতিবেশী। আমার বারান্দা জানালা থেকে দেখা যায় আপনার বাড়ি।
ক্রমশ……
