প্রিয়ম্বদা প্রিয়া

অষ্টম পর্বের পর……

…‘আমি জানি মৈত্রী তুমি আমাকে ভালোবাসতে! তাই বললাম বরকে ভালোবাসতে পারছ? আমাদের রিলেশন! কত স্মৃতি! কত ভালো সময়! সব নিশ্চয়ই ভুলিয়ে দেওয়া যায় না। আমিও ভুলতে পারিনি তুমিও পারবে না। তা আমি জানি। আমার গা ঘেঁষে থাকতেই তো ভালোবাসতে তুমি! আমার জীবনে তুমি প্রথম মেয়ে মৈত্রী, যাকে আমি এত কাছ থেকে দেখেছি! প্রথম স্ত্রীর স্পর্শ অনুভব করেছি তোমার হাত ধরে। তোমার গায়ের গন্ধ এখনো আমার নাকে। তুমি কি ভুলতে পারবে এগুলো।’ মৈত্রীর মুখে বিরক্তির রেখা ফুটে উঠেছে….‘তুমি কি বলতে চাও! এতদিন পর আমার স্কুলের সামনে এসে আমাকে আমার অতীত মনে করাতে এসেছ! তুমি সুস্থ আছ তো!’ ওর হাতটা নিজের হাতে চেপে ধরল অরিন্দম… ‘আমি তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই। আমার এখন অনেক পাওয়ার, অনেক টাকা। তোমার বরের প্রমোশন হয়ে যাবে। আমার একটা ফোনে ওকে রিজিওনাল ম্যানেজার করতে পারি। তোমাকেও এই দশটা পাঁচটার দিদিমণি হতে হবে না। শুধু আমরা যদি এক সঙ্গে কিছুটা সময় কাটাই।’ ওর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল মৈত্রী…‘আমি খুব জোর বেঁচেছি অরিন্দম। তোমার সঙ্গে আমার বিয়ে হয়নি। বেচারা তোমার ওয়াইফ!

ক্রমশ…..