ডিজিটাল; ৬ মার্চ: বাবা-মায়ের ৫০ তম বিবাহ বার্ষিকী যেভাবে পালন করতে হয় তার নিদর্শন আমরা সিনেমা সিরিয়ালে পেয়ে থাকি। কিন্তু বাস্তবে প্রায় একই রকম ভাবেই বাবা মায়ের বিবাহ বার্ষিকী অনুষ্ঠান করল মানিক লাল দাস এবং শ্রীমতি নন্দিতা দাস এর দুই মেয়ে শ্রাবন্তী বিশ্বাস এবং স্বাতী রায়। নিজেদের সংসার-স্বামীর-সন্তান সবকিছু ব্যস্ততার মাঝেও বাবা-মায়ের ৫০তম বিবাহ বার্ষিকী যে এই ভাবেই করতে হয় তা করে দেখালেন এই দুইজন। তবে মানিকবাবু এবং নন্দিতা দেবীর জামাইরাও যে পিছিয়ে নেই তাও ভালো করেই বোঝা যাচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। নয়ন জিৎ বিশ্বাস এবং সৌম্য রায় ।
তার ওপর এক নাতনী শ্রুতি রায় এবং তার স্বামী মিতেশ মহেতাও এই অনুষ্ঠানে সামিল ছিলেন ।
এই ধরনের সারপ্রাইজ পেয়ে রীতিমতন ভাবেই চমকে গেছেন শ্রীমতি নন্দিতা দাস। তার চোখে ছিল আনন্দের জল।
মানিক লাল দাস এবং তার স্ত্রী নন্দিতা দাস দুজনেই আজকের দিনটি যে ভাবে উপভোগ করছেন তেমনি ৫০ বছর একসাথে থাকা এবং ৫০ বছর আগের সেই বিবাহের দিন টিও তাদের স্মরণে এখনো রয়েছে ছবির মত।
