শুভাবরি ওয়েব ডেস্ক, ২৮ মার্চ, কলকাতা:
আজ দুপুরে ১২ টা ৩০ নাগাদ দক্ষিণ কলকাতার Indian Institute of Chemical Biology অফিসের কেমিক্যাল রুমে এক বিধ্বংসী অগ্নিকান্ডে সংঘটিত হয়। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। দমকলের ছটি ইঞ্জিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সূত্র মতে জানা গেছে যে তাদের কেমিক্যাল বিল্ডিংয়ে আগুন লাগার ফলে এই অগ্নিকাণ্ড নিয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। বাইরে থেকে কিছু বিস্ফোরণের শব্দ ও পাওয়া যাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে ওখানে পরীক্ষার জন্য যে হাইড্রোজেন রাখা আছে সেগুলো হয়তো বিস্ফোরণ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।