ডিজিটাল:

রঙের উৎপত্তি সূর্যের আলোর রশ্মি থেকে। সূর্যের সাদা আলো বিশ্লেষিত

হয়ে সাতটি রঙ দেখা যায়। তাই রামধনুতে আমরা রঙগুলি দেখতে পাই। সেই রঙগুলি হল বেগুনী, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। সূর্যের সাত রঙের মধ্যে নীল, হলুদ ও লালকে মৌলিক রঙ বলা হয়। মিশ্র রঙগুলোকে গৌণ রঙ বলা হয়। রঙকে দুই ভাগে ভাগ করা হয়েছে। দুটো মৌলিক

রঙের মিশ্রণে গৌণ রঙ উৎপন্ন হয়। যেমন—নীল-হলুদ মিশিয়ে সবুজ।

লাল হলুদ মিশিয়ে – কমলা, নীল-লাল মিশিয়ে = বেগুনী।

দেখা যাচ্ছে এমন একটি রঙ যা ছবি আঁকতে খুবই প্রয়োজন কিন্তু সেই রঙটি রামধনুতে দেখা যায় না। প্রাকৃতিক দৃশ্যচিত্র অঙ্কনে বিশেষ প্রয়োজন হয়, রঙটি হচ্ছে খয়েরী, এই রঙ প্রাকৃতিক দৃশ্যচিত্রের মধ্যে গাছের ডাল, পাহাড়-পর্বত এমনকি মানুষের দেহেও ব্যবহার করা হয়।

তথ্য: চিত্র ভূষণ