ডিজিটাল: মাথা ব্যথাকমাতে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি পানীয় চা এবং কফি। এই দুটোই মাথা ব্যথার ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া কফির মধ্যে থাকা ক্যাফিনে বিভিন্ন ব্যথা নাশক উপাদান গুলি রয়েছে যেগুলি মাথা ব্যথাকমাতে কিংবা মাথাব্যথার চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এবার জেনে নিন কিভাবে কফি দিয়ে মাথা ব্যথাকমাবেন?
কফি পাউডার – ১ টেবিল চামচ, জল – এক কাপ, চিনি – প্রয়োজন মত
কি করবেন?
এক কাপ জল গরম করে তাতে এক চামচ কফি পাউডার দিয়ে দিন, এটি সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত নাড়াতে থাকুন।
কফি পাউডার মিশে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিন।
আপনি চাইলে (কফিতে দুধ, চিনি দিতে পারেন)
এবার তা গরম গরম পান করুন।
এর ফলে মাথা ব্যথা থেকে তৎক্ষণাৎ রেহাই পাওয়া যাবে।
( কফির ব্যবহার খুব বেশি না করাই ভালো, কারণ ক্যাফিন শরীরে মাত্রাতিরিক্ত গ্রহণ করলে সে ক্ষেত্রে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে)
তথ্য: stylecraze
