ডিজিটাল; ১৪ এপ্রিল: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের এলুরুতে এক রাসায়নিক কারখানায় আকষ্মিক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।  প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক ট্যুইটে বলা হয়েছে, “অন্ধ্রপ্রদেশের এলুরুতে এক রাসায়নিক কারখানায় আকষ্মিক দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিতে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারগুলিকে সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন : প্রধানমন্ত্রী @narendramodi”