শুভাবরি ওয়েবডেক্স,২১ ফেব্রুয়ারি, কলকাতাঃ বীরভূম জেলার এক সম্প্রীতি ক্ষেত্র হল খুষ্টিগিরী দরগাহ শরীফ। তার প্রতিষ্ঠাতা হজরত কেরমানীর তিরোধান দিবস উপলক্ষে প্রতি বছরের মত এবছরও আগামী ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঊরস উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে বসবে মেলা, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এই উৎসব শান্তি এবং সম্প্রতি বার্তা বহন করবে বলে আশা সংগঠক সুফি সৈয়দ হাফিজুল রহমন, নাসির আলি প্রমুখের।
এদিন যৌথ সাংবাদিক সম্মেলন করেন ঊরস উৎসবের সংগঠক এবং ইন্ট্রাভেনাস এন্টারটেনমেন্টের জয় রুদ্র পাল এবং তাদের ক্রিয়েটিভ ডিরেক্টর অরুপ কুমার দে। তারা বলেন এই ঊরস উৎসবের পাশাপাশি আগামী ২০ থেকে ২২ মার্চ শান্তিনিকেতন বোলপুরের শাওরবিথি কালচারাল পার্ক এবং সোনাঝুরিতে “বাউলে বসন্ত উৎসব” অনুষ্ঠিত হবে। এবার ৭ম বর্ষ। থাকবে ভারত-বাংলাদেশ বইমেলা এবং সাংস্কৃতিক উৎসব । মোট ১৩৮ টি স্কুলের পড়ুয়ারা ও তাদের অবিভাবকরা এখানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। উৎসবের সাথে চলবে হোলি খেলাও।