ডিজিটাল:   গরম প্রায় পড়েই গেল । দিনের বেলায় মাথার উপর সূর্য তার প্রভাব দেখাচ্ছে।
এই তীব্র গরমের সময়ে যাদের ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে তারা কি করবেন?
এক জার্নালের মত অনুযায়ী যে সমস্ত ব্যক্তিদের ওজন বেশি তাদের ক্ষেত্রে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখার জন্য তরমুজ বেশ উপযোগী।
এছাড়া সমীক্ষায় দেখা গেছে যারা প্রত্যেকদিন দিনে একবার করে টক দই খান তাদের ক্ষেত্রে রক্ত চাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।
আবার অনেক সময় রক্তচাপ ওঠানামার সমস্যা রয়েছে সেক্ষেত্রে তুলসীর রস বেশ কার্যকর হতে পারে।
তুলসীর রসে এ ভিটামিন সি, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সহ বহু জিনিস থাকে।
তবে অস্বাভাবিক ভাবে কোন কিছু দেখা গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেয়া বাঞ্ছনীয়।