ডিজিটাল; ১৯ এপ্রিল: আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কলকাতা সার্কেল বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে লালজি মন্দিরে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন করেছে। দিল্লির কিরণ নাদার মিউজিয়াম অফ আর্ট-এর সহযোগিতায় এই দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেলের সুপারিনটেনডেন্ট প্রত্নতত্ত্ববিদ ডঃ শুভ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও কুতুব-উদ্দিন খান, ছাতরা রামাই পণ্ডিত মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের পক্ষ থেকে ডঃ অর্ধেন্দু রায়, আচার্য যোগেশ চন্দ্র পুরা কীর্তি মিউজিয়ামের কিউরেটর তুষার সরকার সহ দিল্লির কিরণ নাদার মিউজিয়াম অফ আর্ট এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতা সার্কেলের প্রতিনিধি ও কর্মীবৃন্দ। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বিষ্ণুপুরের স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন।

এদিনের অনুষ্ঠানের অঙ্গ হিসেবে “বিষ্ণুপুরের গৌরবময় ঐতিহ্য : একটি আলোকচিত্র যাত্রা” শীর্ষক বিষয়ের উপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। “বিষ্ণুপুরের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য” বিষয়ে উপস্থিত বক্তারা মত প্রকাশ করেন। দিল্লির কিরণ নাদার মিউজিয়াম অফ আর্টের উদ্যোগে বাটিক প্রিন্ট, শিবরি আর্ট ও হ্যান্ড এমব্রয়ডারির উপর একটি কর্মশালার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহের সঙ্গে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মত।