ডিজিটাল; ১৯ এপ্রিল: বিশ্বের কিছু কিছু জায়গায় ফের দেখা দিয়েছে করোনা সংক্রমণ। হংকং এর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করেছে সেখানকার সরকার।
তার জেরে এয়ার ইন্ডিয়ার হংকং গামী এবং হংকং থেকে ভারতে ফেরার সমস্ত বিমান বাতিল করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে একটি টুইট বিবৃতিতে জানানো হয়েছে ভারত – হংকং বিমানের সেরকম একটা চাহিদা না থাকায় এবং হংকং সরকারের কিছু বিধিনিষেধ আরোপ করার ফলে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সমস্ত বিমান বাতিল করা হলো।