ডিজিটাল; কলকাতা, ১৯ এপ্রিল:
একটি যাত্রীবান্ধব উদ্যোগে এই তীব্র গরমে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ তার যাত্রীদের মধ্যে গ্লুকোজ জল পরিবেশন করলো।
গ্লুকোজ ওয়াটার ভেন্ডিং কিয়স্কগুলি সেন্ট্রাল, চাঁদনি চক, এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান স্টেশনগুলিতে ১৯ এপ্রিল টানা দ্বিতীয় দিন গ্লুকোজ জল পরিবেশন করার জন্য রাখা হয়েছিল৷

এই উদ্যোগকে মেট্রো ব্যবহারকারীরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।

কলকাতা মেট্রো রেলের ডিজিএম প্রত্যুষ ঘোষ জানান, ‘ ডাবর ইন্ডিয়া লিমিটেডের সহযোগিতায়, গরমের দিনে মেট্রো স্টেশনগুলিতে গ্লুকোজ জল এবং প্যাকেটজাত পানীয় জল পরিবেশন করা হচ্ছে। দেখা গেছে এই তীব্র গরমের সময় অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়ছেন। এই সময় শরীরে জলের মাত্রা ঠিক থাকা উচিত। তাই এই সল্প প্রয়াস। যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবেই এই উদ্যোগ ‘ ।