ডিজিটাল; ২০ এপ্রিল:   কলকাতা হাইকোর্টের নির্দেশে রীতিমতন স্বস্তিতে পড়ুয়া এবং অভিভাবকরাও। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় স্কুলের ফি বাকি থাকলেও ছাত্র-ছাত্রীদের স্কুলে ঢুকতে বাঁধা দিতে পারেনা স্কুল কর্তৃপক্ষ।

এছাড়া আইন-শৃংখলার কারণ দেখিয়ে স্কুল বন্ধ রাখতেও পারবে না।

অতএব এর ফলে কিছুটা ব্যাকফুটে জিডি বিড়লা ।

এর আগে কিছু  বেসরকারি স্কুল  আদালতের এই নির্দেশ অমান্য করে পড়ুয়াদের স্কুলে ঢুকতে বাধা দেয়। এই নিয়ে নোটিশ টানায় বেশ কিছু স্কুল।
সেই নোটিশ প্রত্যাহারের নির্দেশ দেয় আদালত।

বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বেশকিছু স্কুলের বকেয়া বেতন নিয়ে একজন অফিসার নিয়োগ করেন আগামী ৬ জুনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।