রনির গুপ্তা, শুভাবরি ওয়েব ডেস্ক,২২ এপ্রিল, কলকাতা:
আজ বামফ্রন্ট রাজ্য কমিটি আয়োজিত একটি স্মরণ অনুষ্ঠানে ভ্লাদিমির লেলিনের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত হয় কলকাতার লেনিন মূর্তির পাদদেশ, এসপ্ল্যানেড এ।
এই অনুষ্ঠানে প্রধানত উপস্থিত ছিলেন বামফ্রন্ট রাজ্য কমিটির চেয়ারম্যান বিমান বোস, সিপিআই(এম)এর প্রাক্তন রাজ্য সম্পাদক, সূর্যকান্ত মিশ্র, সিপিআই(এম) রাজ্য সচিব মোঃ সেলিম, ইন্দ্রজিৎ ঘোষ,(ডিওয়াইএফআই), কণিনিকা ঘোষ বোস (রাজ্য সচিব/এআইডিডব্লিউএ), কলাতন দাশগুপ্ত, দীপু দাস, মোঃ আতিফ নিশার প্রমুখ। সকলে লেনিনের মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
