ডিজিটাল; দেবাঞ্জন দাস; ২৫ এপ্রিল: উদ্বোধন হয়ে গেল ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । নজরুল মঞ্চ থেকে ২৫ এপ্রিল এই উৎসবের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন সিনেমা জগতের বহু শিল্পীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের বক্তব্যে বলেন, ‘ আমার মনে হয় সারা কলকাতার মানুষ যখন এই উৎসবটি হচ্ছিল না বিশেষ কারণের জন্য তখন যারা সিনেমা দেখতে চান বা সিনেমা কে ভালোবাসেন তাদের কোথাও একটা কষ্ট হচ্ছিল। সারাবছর মানুষ যেভাবে অপেক্ষা করে থাকেন কলকাতার বিভিন্ন উৎসব গুলির জন্য তেমনভাবেই যারা সিনেমাপ্রেমী মানুষ তারা অপেক্ষা করে থাকেন এই উৎসবটি হবার জন্য। তার মধ্যে আমি অপেক্ষা করে থাকি। রাজ চক্রবর্তীর জন্য হাততালি দেওয়া দরকার। আমরা এই উৎসবে গিয়ে ছবি দেখি কিন্তু এর পেছনে একটা বড় টিম কাজ করে। যারা এত পরিশ্রম করে তাদের জন্য সবার কাছে একটা জোরে হাততালি চাইবো। সবাই এই উৎসবটিকে উপভোগ করুন।
