ডিজিটাল; দেবাঞ্জন দাস; ২৫ এপ্রিল: ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধন হলো ২৫ এ এপ্রিল। চলবে পহেলা মে পর্যন্ত। এবারের চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মান জানানো হচ্ছে সত্যজিৎ রায় সহ অন্যান্যদের।
এবারের চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী যে সিনেমা প্রদর্শনী হল তাহলো সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায় বলেন, অনুষ্ঠানের সূচনা হলো বাবার গান দিয়ে। রায় পরিবার আপনাদের সকলের কাছে অত্যন্ত ঋণী। আমার অসম্ভব ভালো লাগছে। বাবার উপরে প্রদর্শনী হতে চলেছে। বিশেষ করে বেশ কিছু ছবি রেস্টোরেশন হয়ে এসেছে। আমি সবার কাছে অনুরোধ করবো বর্তমান প্রজন্ম যারা সোনার কেল্লা দেখেননি তারা এই সুযোগ ছাড়বেন না । অসাধারণ রেস্টোরেশন হয়েছে। হীরক রাজার দেশে, সুকুমার রায়। দু’বছর যেভাবে গেছে তার থেকে এ বছর সকলে আনন্দ করুন। রায় পরিবার অত্যন্ত খুশি এবং আপ্লুত।