শুভাবরি ওয়েব ডেস্ক, ২ মে, কলকাতা:
দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সুকান্ত মজুমদার, লকেট চ্যাটার্জি প্রমুখ বিজেপি নেতৃত্ব আজ কলকাতায় এক মহামিছিলের আয়োজন করে।

“গনতন্ত্র প্রতিষ্ঠা সংকল্প মহামিছিল” কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু হয়ে রানি রাসমণি এভিনিউ এর দিকে এগোতে থাকে। ধীরে ধীরে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়তে থাকে অবিশ্বাস্য ভাবে। বিকেল ৩ টে নাগাদ লেনিন সরনী কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীর মতে প্রায় ১০,০০০ লোকের এই মিছিলের সম্মুখভাগ যখন ডোরিনা ক্রসিং এ, শেষ ভাগ তখন রাজা সুবোধ মল্লিক স্কোয়ার এ। বিধানসভা নির্বাচনের পর আবার যেন বিজেপিকে চাঙ্গা হতে দেখা গেল এই মিছিলকে কেন্দ্র করে।