ডিজিটাল: চশমা পরিষ্কার করতে লেন্স ক্লিনার ও মিহি কাপড় প্রয়োজন যা সাধরনত চশমার দোকানে পাওয়া যায়। তবে হাতের কাছে এগুলোর ব্যবস্থা না থাকলে চশমা পরিষ্কার করতে রাবিং অ্যালকোহল বা মৃদু ডিশ ওয়াশিং সোপ ব্যবহার করা যেতে পারে।
কিভাবে কাঁচ পরিষ্কার করবেন :
লেন্স এবং ফ্রেম ভালো মতো লেন্স ক্লিনার বা রাবিং অ্যালকোহল অথবা ডিশ ওয়াশিং সাবান ব্যবহার করতে হবে। চশমাটি হালকা জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখে ভালো মতো ঝেড়ে জল ভালো করে শুকিয়ে নিতে হবে।
চশমা মুছতে টিস্যু, টি-শার্ট বা কাপড়ের তোয়ালে ব্যবহার করা ঠিক নয়, এগুলো দাগ সৃষ্টি করতে পারে।
(তথ্য: bdnews 24)
