ডিজিটাল; ৩ মে: হাওড়া শিবপুর এর টর্পেডো ওয়েলফেয়ার সোসাইটি ( Torpedo Welfare Society) মে দিবস উপলক্ষে গত রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে। শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর রিতা ব্যানার্জি প্রমুখ। ওই দিন প্রায় ৫০ জন মানুষ সেখানে রক্ত দান করেন।

সংস্থার কর্তৃপক্ষ জানান সারা বছর ধরে বিভিন্ন সামাজিক এবং কল্যাণমূলক কাজে টর্পেডো ওয়েলফেয়ার সোসাইটি যুক্ত থাকে। অতিমারির সময় প্রয়োজনীয় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছিল। এছাড়া আশেপাশের এলাকায় খুব কম খরচে দিনরাত্রি অক্সিজেন পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। আগামী দিনে দিবারাত্র অ্যাম্বুলেন্স পরিষেবা কথা জানানো হয় সংস্থার তরফ থেকে। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি শ্যামল চ্যাটার্জী, প্রসেনজিৎ ভট্টাচার্য। সম্পাদক তন্ময় দত্ত। এবং সংস্থার অন্যান্য সদস্যরা।