ডিজিটাল: স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, দইতে থাকা ব্যাক্টেরিয়া হজম প্রক্রিয়ার জন্য ভালো। তাছাড়া দাঁত ও হাড়ও মজবুত করে।

তবে রাতে দই খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।

ঠাণ্ডাজনিত সমস্যা থাকলে রাতে দই না খাওয়াই ভালো। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে রাতে দই খাওয়া ঠিক নয়। কেননা এটি মিউকাস বৃদ্ধিতে সাহায্য করে। তবে কেউ চাইলে দইয়ের বদলে ঘোল খেকে পারেন।

  • দিনের বেলায় দই খেলে তা চিনি ছাড়া খান এবং যদি রাতে দই খেতে চান তবে তাতে চিনি অথবা কালো গোলমরিচ মিশিয়ে খান। এটি হজমে সাহায্য করে এবং পাচনতন্ত্রকে সুস্থ রাখে।
  • কখনই গরম দই খাওয়া ঠিক নয়।

(তথ্য: bdnews 24)